জেলা ও উপজেলা পর্যায়ের সকল পল্লী চিকিৎসক / গ্রাম ডাক্তারদের রিফ্রেসার্স প্রশিক্ষণ, নিবন্ধন এবং অনলাইন যাচাই ব্যবস্থাকে এক প্ল্যাটফর্মে আনা হয়েছে।
বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০
( ২০১০ সনের ৬১ নং আইন )
নিবন্ধন ব্যতীত এলোপ্যাথি চিকিৎসা নিষিদ্ধ
২২। (১) অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন নিবন্ধন ব্যতীত কোন মেডিকেল চিকিৎসক বা ডেন্টাল চিকিৎসক এলোপ্যাথি চিকিৎসা করিতে, অথবা নিজেকে মেডিকেল চিকিৎসক বা, ক্ষেত্রমত, ডেন্টাল চিকিৎসক বলিয়া পরিচয় প্রদান করিতে পারিবেন না।
(২) কোন ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লংঘন করিলে উক্ত লংঘন হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি ৩ (তিন) বৎসর কারাদন্ড অথবা ১ (এক) লক্ষ টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডনীয় হইবেন।
নিবন্ধিত গ্রাম ডাক্তার/পল্লী চিকিৎসকের নিবন্ধন নম্বর দিয়ে যাচাই করুন।
পল্লী চিকিৎসক ফাউন্ডেশন অব বাংলাদেশ গ্রাম পর্যায়ের চিকিৎসকদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, এবং নিরাপদ চিকিৎসা ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করে। এই অনলাইন পোর্টালের মাধ্যমে সকল গ্রাম ডাক্তার/পল্লী চিকিৎসক দের তথ্যভিত্তিক নিবন্ধন, রিফ্রেসার্স প্রশিক্ষণের ডাটাবেজ, এবং রোগীদের জন্য সহজ যাচাই ব্যবস্থার সুযোগ তৈরি করা হয়েছে।